1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 10:06 am
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শুভ জন্মদিন রূপালী বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
  • 246 Time View

শুভ জন্মদিন রূপালী বাংলাদেশ

স্বপ্না চৌধুরী

ডিআরইউ এর সদস্য পদ বা নির্বাচনের প্রার্থীতা বাতিল বিষয়ে এ পর্যন্ত যত মানুষের পরামর্শ এবং শান্তনা শুনেছি তার মধ্যে সেদিনেরটা ছিলো সেরা। আমার মারাত্মক রকমের একজন শুভাকাঙ্ক্ষী ফোন দিয়ে আমাকে শান্তনা দিয়ে বললো, স্বপ্না, গণ-অভ্যুত্থানের সময় আপনার ছোট বোন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) সরব ছিলো। আর আপনিও ৫ আগস্টে রাস্তায় মানুষের আনন্দ-উল্লাস নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তাই আওয়ামী লীগের লোকজন আপনাকে আর বিশ্বাস করছে না। বিএনপির লোকজন আপনাকে ওন করে না। আর জামায়াতের সমর্থকরা আপনাকে চায় না। আমি মনে মনে হাসলাম। হাজার মাইল লিখেও যেটা বলতে এখনো সংকোচ লাগতো তার এক বক্তব্যে নিজেকে সফল সাংবাদিক হিসেবে গর্বিত অনুভব করলাম।
আমার ছোট বোন কখন রাস্তায় নেমেছে? এটা ছিলো শিক্ষার্থীদের আন্দোলন। সে যখন দেখলো তার সহপাঠী রাস্তায় গুলি খেয়ে মারা গেছে তখনি সে প্রতিবাদ করেছে। এবং এটি আমিই শিখিয়েছি তাকে। কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আমার বিশ্বাস আজ যদি রাস্তায় আমার গায়েও গুলি লাগে দলমত নির্বিশেষে সাংবাদিক ভাই-বোন আমার জন্য লড়বে। এবং এটাই সত্যি। গত বছরের ৫ আগস্টের আগের ভয়াবহ দিন-রাতগুলোতে বাইকে করে পুরো ঢাকা শহর চড়ে বেড়িয়েছি। তাই আমি দেখেছি হাজারো লাশ। যা দেখছিলাম ভোরের কাগজে থাকতে ২০১৪-১৫ রাজনৈতিক দলগুলোর জ্বালাও-পোড়াও আন্দোলনে। ওই সময়টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পড়ে থেকেছি দিনের পর দিন। মানুষ পোড়ার গন্ধ সইতে না পেরে হয়েছি এ্যাজমার রোগী। প্রতিটি প্রতিবেদনে ছিলো সত্য আর নিষ্ঠা।
ভোরের কাগজ ছিলো আওয়ামীলীগের নেতার মালিকানাধীন পত্রিকা। তারপর গেলাম বিএনপির মালিকানাধীন আরেকটা পত্রিকায়। সেখানেও প্রফেশনালিজমের কোনো ঘাটতি না থাকায় সফলভাবে পত্রিকার শেষদিন পর্যন্ত কাজ করেছি। এটি বন্ধ হয়ে যাওয়ার পর গেলাম আরেক পত্রিকায় যার মালিক কোন দলের সমর্থক ছিলো তা কিছুদিন আগে জানা গেছে। সেখান থেকে ডেকে নিয়ে গেলো জামায়াত সমর্থিত মালিকানাধীন আরেকটি পত্রিকা। জনকণ্ঠে যোগ দেয়ার আগ পর্যন্ত সেখানেই কাটিয়েছি আনন্দ-বেদনার প্রতিটা মুহুর্ত। তবে বর্তমানের কর্মস্থল রূপালী বাংলাদেশের মতো এমন নির্দলীয় মনোভাবের পত্রিকায় কাজ করার সুযোগ খুব কম পেয়েছি। তথ্য-প্রমাণ নিয়ে কোনো প্রতিবেদন করেছি আর মালিকপক্ষ থেকে সেটি আটকানো হয়েছে গত ৬ মাসে এমন নজির নেই। আগামীকাল সেই পত্রিকার প্রথম বর্ষপূর্তি। মনটা খুব খারাপ থাকলেও আনন্দ আয়োজনে অংশগ্রহণে কোনো কমতি থাকবে না। রূপালী বাংলাদেশের সব পাঠককে শুভেচ্ছা ও ভালোবাসা… সত্যের পক্ষে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর..শুভ জন্মদিন রূপালী বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us