1. admin@dailybdfreepress.com : admin :
March 1, 2026, 9:53 pm
Title :
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী -এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির ছাতকের হাবিব উল্লাহ তালুকদারের সংক্ষিপ্ত জীবনী ‘টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল মেরাজ নবীজীবনের যুগান্তকারী অধ্যায় পবিত্র শবে মেরাজ আজ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস

সিলেটে এনআইআর–এর প্র তি বা দে মোবাইল ব্যবসায়ীদের মা ন ব ব ন্ধ ন

  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
  • 110 Time View

সিলেটে এনআইআর–এর প্র তি বা দে মোবাইল ব্যবসায়ীদের মা ন ব ব ন্ধ ন

সিলেটে মিডিয়ায় প্রচার এর জন্য বন্টন করা হয়েছে মাথাপিছু ৫০০ টাকা, তবে সবার ভাগ্য জুটেনি ওই টাকা! ঐ টাকা ধুয়া তুলশী পাতারা নিয়ে গেছেন বলে জানান পীরজাদা!

৩ দফা দাবী নিয়ে রাস্তায় মোবাইল বিজনেস কমিউনিটির ব্যবসায়ীরা

ডেস্ক রিপোট

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। রবিবার বেলা ১২টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ পাভেল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত লাখো মানুষের মতামত উপেক্ষা করেই বিটিআরসি এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, মাফিয়া চক্রের নয়টি সিন্ডিকেটের প্রভাব ও প্ররোচনায় ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে দেশের প্রায় বিশ লাখ মোবাইলব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেকেই বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, এনইআইআর চালু হলে বৈধ কাগজপত্র থাকলেও অনেক মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে ব্যর্থ হতে পারে, যা সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ের জন্যই ভোগান্তি তৈরি করবে। তাই সিদ্ধান্তটি দ্রুত স্থগিত করে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।

এদিকে বিটিআরসি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও ক্লোন আইএমইআই ব্যবহার করা মুঠোফোন বন্ধ করে দেওয়া হবে। বৈধভাবে আমদানি না হওয়া বা অনুমোদনবিহীন ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে আর যুক্ত হতে পারবে না। নতুন ব্যবস্থার মাধ্যমে বৈধ, মানসম্মত এবং নিবন্ধিত মোবাইল ডিভাইসই কেবল নেটওয়ার্কে সেবা পাবে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us