1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 3:56 pm
Title :
মানবজাতির আলোকবর্তিকা পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট আখেরী চাহার সোম্বা দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪

সিলেটের আল হারামাইনের বি*রু*দ্ধে অ ভি যো গ ত দ ন্তে ৭ সদস্যের কমিটি

  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
  • 149 Time View

সিলেটের আল হারামাইনের বি*রু*দ্ধে অ ভি যো গ ত দ ন্তে ৭ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

 

জানা যায়, সম্প্রতি ওসমানীনগর উপজেলার সাদিপুর ইব্রাহিমপুরের বাসিন্দা ৬৯ বছর বয়সী বেদার আহমেদকে ভুল ইনসুলিন ডোজ দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন তার মেয়ে ডা. নুরিয়া জাহান কেয়া।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সিলেটের সিভিল সার্জন বরাবর এমন অভিযোগ দাখিল করেন। এর পরপরই ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।

 

তিনি বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করি। এই কমিটি কাজ শুরু করেছে এবং ১০ কার্যদিবসের মধ্যে তারা কাজ শেষ করে রিপোর্ট জমা দিবেন।

 

 

জানা যায়, এর আগে বেদার আহমেদের মৃত্যুর পরপরই এ সংক্রান্ত প্রয়োজনীয় সব নথিপত্র চেয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

 

পরে নিজে ফেসবুক লাইভে এবং সিলেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও তিনি চিকিৎসা অবহেলায় তার পিতার মৃত্যুর বিষয়টি তুলে ধরেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us