1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 1:32 am
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে মনোনয়ন প্র ত্যা হা রে র সিদ্ধান্ত মিজান চৌধুরীর

  • Update Time : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
  • 332 Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের
আহ্বানে মনোনয়ন প্র ত্যা হা রে র সিদ্ধান্ত মিজান চৌধুরীর

সুপ্রিয় ছাতক ও দোয়ারাবাজার বাসী
আসসালামু আলাইকুম ও আদাব

মিজান চৌধুরী

আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবে। কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ শিকার করেছেন। আমি আপনাদের সীমাহিন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।
সুপ্রিয় ভাই ও বন্ধুগণ
আমি মিজান চৌধুরী আপনাদের মিজান চৌধুরী। অতীতে যেভাবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও সেভাবে আমাকে আপনারা পাশে পাবেন। আমি ছাত্র জীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশী সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপসহীন দেশনেত্রী গণতন্ত্রেও মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমান আমাদের অভিভাবক। আর আপনারা ছাতক ও দোয়ারাবাজারবাসী আমার আত্মার আত্মীয়। দল ও আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাকী জীবন চলতে চাই।
পরিশেষে আমার এই সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারবাসী এবং আমার সমর্থক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিলাম, অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us