1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 5:04 pm
Title :
প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী একটি দেশকে সুবিধা দিতে চিকিৎসাব্যবস্থা ধ্বং স করেছিল ফ্যাসিবাদী সরকার : প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ভাষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার’ জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাফওয়ান জারিফ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাফওয়ান জারিফ

  • Update Time : বুধবার, জুলাই ১৫, ২০২৬
  • 38 Time View

ছবি-সাফওয়ান জারিফ

 

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাফওয়ান জারিফ

নিজস্ব প্রতিবেদক

 

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ান জারিফ। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। জারিফের বাবা সিচনী গ্রামের বাসিন্দা মো. রাজীব মাহমুদ (রাসেল) পেশায় একজন ফার্মাসিস্ট ও মা নিলুফা ইয়াছমীন একজন গৃহিণী। জারিফ বর্তমানে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

 

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে মোহাম্মদ সাফওয়ান জারিফ জানায়, সে বড় হয়ে প্রথমে সুশিক্ষিত মানবিক মানুষ ও একজন ডাক্তার হতে চায়। ডাক্তার হয়ে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের প্রধান লক্ষ্য।

এই সাফল্যে জারিফের পরিবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জারিফ যেন আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us