1. admin@dailybdfreepress.com : admin :
March 2, 2026, 1:01 am
Title :
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী -এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির ছাতকের হাবিব উল্লাহ তালুকদারের সংক্ষিপ্ত জীবনী ‘টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল মেরাজ নবীজীবনের যুগান্তকারী অধ্যায় পবিত্র শবে মেরাজ আজ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস

সিলেটের সবার প্রিয় ফারুক মাহমুদ চৌধুরী  নে ই

  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫
  • 234 Time View

সিলেটের সবার প্রিয়
ফারুক মাহমুদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ডেস্ক রিপোট

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সুশাসনের জন্য নাগরিক (সনাক) এর সাবেক সভাপতি সিলেটের সুশীল সমাজের প্রতিবাদী কন্ঠস্বর সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতিনিধি ফারুক মাহমুদ চৌধুরী আর আমাদের মাঝে বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত সাড়ে বারোটার দিকে সিলেটের বীর মুক্তিযোদ্ধা প্রবীন রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিয়ে আমাদেরকে তার মৃত্যু সংবাদটি জানান। যুক্তরাষ্ট্র অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন বলেও পোস্টে উল্লেখ করেন।

সিলেট প্রেস ক্লাবের সাবেক সফল সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ ভাই জানান, ফারুক মাহমুদ চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়েই গত মাসে নিউইয়র্কে আসেন।

সম্প্রতি শারীরিক জটিলতা বাড়ায় তাকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেট অঞ্চলের একজন সুপরিচিত সমাজকর্মী ও মানবিক উদ্যোগের অগ্রদূতদের একজন। সামাজিক সংগঠন সুজন সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছিলেন। তাঁর দুই পুত্র নিউইয়র্কপ্রবাসী।

কমিউনিটি সংগঠক জুয়েল চৌধুরী জানান, ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে। জানাজাও সেখানে অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে বলে তিনি জানান। ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।

ফারুক মাহমুদের চৌধুরীর মৃত্যুতে https://www.dailybdfreepress.com,https://sylnewsbd.com,সিলেটের দিনকাল পরিবার

গভীর শোক প্রকাশ করছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি সেই সাথে তার শোকসন্তপ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us