1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 11:16 am
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে নি*হ*ত ফাহিমকে দাফন, মা*ম*লা প্রক্রিয়াধীন

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 228 Time View

সিলেটে নি*হ*ত ফাহিমকে দাফন, মা*ম*লা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বালুচরে কিশোর গ্যাংয়ের বিরোধকে কেন্দ্র করে হামলায় নিহত ফাহিমকে দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, তারা মামলা করতে থানায় যাওয়ার কথা। কিন্তু এখনো যায়নি।

 

এদিকে ফাহিমের লাশ বৃহস্পতিবার সকালে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক থানার কান্দিগাঁও গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হযেছে বলে তার পারিবারিক সূত্র জানায়।

 

এর আগে কিশোর গ্যাংয়ের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে শাহপরান থানাধীন বালুচর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে মো. ফাহিমকে (২৩) মারাত্মক আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে।

 

তাকে উদ্ধার করে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে সিলেট নিয়ে আসার পথে অব্সথার আরও অবনতি হয়। আবারও তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেওে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে অবশ্য তার উপর হামলাকারীদের নাম প্রকাশ করে ফাহিম।

 

সে জানায় বালুচর এলাকার কুখ্যাত ছিনতাইকারী ও সন্ত্রাসী মাইল্লা, পেটকাটা ফাহিম, আলম, সবুজ, নুরুজ্জামান, তুহিন, দুবাই মুন্না, রনি, কুদ্দুস, জুয়েল ও রশিদ তার উপর হামলা করেছে।

 

বুধবার তার লাশ নিয়ে যাওয়া হয় তাদের ছাতকের বাড়িতে। সে কান্দিগাঁও গ্রামের মো. হারুন রশীদের ছেলে। তারা বালুচর এলাকার ছড়ারপার আল-আমিনের বাসায় ভাড়াটিয়া হিসাবে বাস করছেন দীর্ঘদিন থেকে।

 

এদিকে এ ঘটনায় বালুচরে থমথমে অবস্থা বিরাজ করছে। পূলিশ অভিযান চালিয়ে গেলেও এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনির হোসেন জানান, ফাহিমের পরিবারের একজন সদস্য থানায় এসেছেন। মামলাদায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us