1. admin@dailybdfreepress.com : admin :
March 2, 2026, 1:07 am
Title :
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী -এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির ছাতকের হাবিব উল্লাহ তালুকদারের সংক্ষিপ্ত জীবনী ‘টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল মেরাজ নবীজীবনের যুগান্তকারী অধ্যায় পবিত্র শবে মেরাজ আজ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস

জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশের ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
  • 179 Time View

জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশের ঘোষণা

জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক থেকে দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৯ নভেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক

 

জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক থেকে দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

১৯ নভেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম ও হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র (জাগপা) ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য রিয়াদ হোসাইন রায়হান প্রমুখ।

বৈঠক শেষে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়ঃ-

১। ৩০ নভেম্বর (রবিবার) রংপুর বিভাগে বিশাল সমাবেশ

২। ১ ডিসেম্বর সোমবার রাজশাহী বিভাগে বিশাল সমাবেশ

৩। ২ ডিসেম্বর মঙ্গলবার খুলনা বিভাগে বিশাল সমাবেশ

৪। ৩ ডিসেম্বর বুধবার বরিশাল বিভাগে বিশাল সমাবেশ

৫। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগে বিশাল সমাবেশ

৬। ৫ ডিসেম্বর জুম’আ বার সিলেট বিভাগে বিশাল সমাবেশ

৭। ৬ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম বিভাগে বিশাল সমাবেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us