1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 10:06 am
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

  • Update Time : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
  • 227 Time View

সিলেট বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

নাজমুল কবীর পাভেল

 

সিলেট সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহান সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল আ.স.ম রিদওয়ানুর রহমান।

 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সিলেট বিভাগের বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বলেন, ২১ নভেম্বর জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে সম্মিলিত আক্রমণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়যাত্রা আরও ত্বরান্বিত হয়, যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, আর্তমানবতার সেবা, জঙ্গিবাদ প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার মাধ্যমে দেশের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন। পাশাপাশি বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি-সজ্জিত, শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালের বন্যা, কোভিড–১৯ সহ প্রাকৃতিক দুর্যোগ এবং ধর্মীয় উৎসবেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

 

তিনি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, বীরত্ব এবং অবদানের বিশেষ প্রশংসা করেন। একই সঙ্গে সিলেট অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

 

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও বর্ণিল ও তাৎপর্যময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us