1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 1:51 pm
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাদাপাথর লু ট: বিএনপি নেতা মুল হোতা মামু”জী সাহাব উদ্দিন জামিনে মুক্ত, ভোলাগঞ্জে ‘গণসংবর্ধনা’

  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
  • 250 Time View

সাদাপাথর লু ট: বিএনপি নেতা মুল হোতা মামু”জী সাহাব উদ্দিন জামিনে মুক্ত, ভোলাগঞ্জে ‘গণসংবর্ধনা’

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথর লুটের মামলার গ্রেপ্তার হওয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনকে জামিনে মুক্তি পেয়েছেন।

জামিন পাওয়ার পর রোববার নিজ এলাকা কোম্পানীগঞ্জ গেলে তাকে ‘গণসংবর্ধনা’ প্রদান করে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ। সাহাব উদ্দিন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি।

গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এরপর তাকে ১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার বিরুদ্ধে সাদাপাথর লুটে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

তবে রোববার তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। এরপর বেলা ২ টায় ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে তার সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ ও ভোলাগঞ্জ উদয়ন সংঘের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ধলাই সেতু রক্ষার আন্দোলন করায় প্রায় ২মাস অন্যায় ভাবে কারাভোগ করতে হয়েছে সাহাব উদ্দিনকে। এমন যদি হয় তাহলে ভবিষ্যতে ভালো কাজ করতে মানুষ নিরুৎসাহিত হবে।

এর আগে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বিপুল সংখ্যক মোটরসাইকেল শোডাউন দিয়ে সিলেট থেকে নিয়ে যাওয়া হয় সাহাব উদ্দিনকে।

কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা হাজী আব্দুর রকিব, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান প্রমুখ।

সাদাপাথর লুটের ঘটনার পরপরই আলোচনায় উঠে আসে বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম।

গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us