1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 4:28 am
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান..

  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
  • 165 Time View

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান..

নিজস্ব প্রতিবেদক

 

রাজনৈতিক নানা সমীকরণের পর ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি।

তবে নিরাপত্তার স্বার্থে তার সাথে কেউ দেখা করতে পারবেন না। তিনি বিমান থেকে না নেমে একই ফ্লাইটে করে ঢাকায় ফিরবেন। এরআগেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই রুটে দেশে ফিরেন।

 

সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মাহমুদুর রহমান জানান, তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তারেক রহমান সিলেট হয়ে ঢাকায় ফিরবেন এরকম কোন তথ্য জানা নেই।

 

সূত্র জানায়, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার বিষয়টি সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ঘটে। তারেক রহমানের জন্য ঢাকার গুলশান এভিনিউ সড়কে ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত করা হয়েছে। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তারেক রহমানের সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা জারনাজ রহমান দেশে আসার কথা রয়েছে।

 

 

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।

 

এদিকে, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন।

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us