1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 12:36 pm
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচন: সপ্তমবারের মতো সভাপতি মুকতাবিস উন নূর

  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
  • 201 Time View

সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচন: সপ্তমবারের মতো সভাপতি মুকতাবিস উন নূর

নিজস্ব প্রতিবেদক : শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিপুল ভোটে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। আর সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এর আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লঅহ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন, তবে ভোট দিয়েছেন ৯১ জন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মুকতাবিস-উন-নূর পেয়েছেন ৫৪ ভোট। তার প্রতিদ্বন্ধি বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ ৫৮ ভোট। তাঁর প্রতিদ্বন্ধি ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক এম এ হান্নান। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো: ফয়ছল আলম। এ পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ।
সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন সাকিব আহমদ মিঠু। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমীন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন গোলজার আহমেদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডেইলী স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন শফিক আহমদ শফি।
এছাড়া পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
নির্বাচনের আগে সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us