1. admin@dailybdfreepress.com : admin :
July 5, 2026, 4:41 pm
Title :
ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী আমি নিশ্চিত, প্রতিশোধ প্রশ্নে মা বলতেন ‌‘তোমার দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া’ যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হ ত্যা কা ণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

  • Update Time : রবিবার, জুলাই ৫, ২০২৬
  • 1 Time View

ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক

বহুল প্রতিক্ষিত সিলেট-ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট আবারও চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার দুপুরে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬৮ জন যাত্রী নিয়ে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি ২০৮। যাত্রীদের ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় নামেন। অবতরণ করা প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

জানা যায়, ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অতিথিরা। এর আগে শনিবার মোট ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০৭)। ওই ফ্লাইটে ১৭১ জন যাত্রী ছিলেন সিলেটের এবং ২১ জন ঢাকার।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পূরণ হলো। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রাণের দাবি পূরণে এ রুটটি ফের চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এ রুট শুধু একটি প্লেন-যোগাযোগ নয়, বরং এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ফলে ফ্লাইটটি পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বিডি প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us