1. admin@dailybdfreepress.com : admin :
July 18, 2026, 5:01 pm
Title :
সিলেটে রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারকে ঘর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন সিলেটে ছাত্রদল সিলেটে ট্রাকের টুলবক্সে যা পেল র‌্যাব বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে ক ঠো র হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ ইসলামের শিক্ষা

‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’

  • Update Time : শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • 0 Time View

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

 

‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’

 

অনলাইন ডেস্ক

 

সরকার গঠন ও দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনেই বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে কাজ চলমান। শেখ হাসিনা ও তার পরিবারের প্রায় ৭৬ হাজার কোটি টাকা জব্দ, পাচারকৃত অর্থ ফেরাতে এরইমধ্যে ১০টি দেশের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে।’

ড. মাহদী আমিন বলেন, ‘স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের সংকট মোকাবিলায় শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ার কাজ চলমান।’ তিনি বলেন, ‘উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য, সারাদেশে ২০০০ টি আধুনিক মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।’

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কমাতে ৪০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিনিয়োগ ও সম্পর্কের ক্ষেত্রে এই ৫ মাসে যুগান্তকারী ভূমিকা পালন করেছে বর্তমান সরকার।’

মাহদী আমিন বলেন, ‘চট্টগ্রামে বন্যা পরবর্তী অবস্থা নিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। টিকা, অনুদান, ত্রাণসহ নানা বিষয়ে কাজ চলমান।’

তিনি বলেন, ‘জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা ও আইনের শাসন সুনিশ্চিত করতে চায় বর্তমান সরকার। জুলাই শহীদ ও আহতদের আর্তনাদ ধারণ করে প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে। বিচার বিভাগ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার নিশিত করবে।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, ‘বিচার বিভাগ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার নিশিত করবে।’

এছাড়া তিনি বলেন, ‘বিতর্কিত কাজের সঙ্গে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী জড়িত থাকলে সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিবে। ’

তিনি আরও বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। আন্দোলনে থাকা ভুয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, অভিভাবকসুলভ আচরণ করা হবে।’

বিডি প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us