1. admin@dailybdfreepress.com : admin :
July 20, 2026, 11:57 am
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিয়ানীবাজারে শহীদ তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে সাংবাদিক প্রতিনিধি দল ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব সিলেটে রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারকে ঘর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন সিলেটে ছাত্রদল সিলেটে ট্রাকের টুলবক্সে যা পেল র‌্যাব বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

  • Update Time : রবিবার, জুলাই ১৯, ২০২৬
  • 6 Time View

ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
অনলাইন ডেস্ক

 

ইট উৎপাদনের জন্য পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এ গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এসময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us