1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 7:46 pm
Title :
প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী একটি দেশকে সুবিধা দিতে চিকিৎসাব্যবস্থা ধ্বং স করেছিল ফ্যাসিবাদী সরকার : প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ভাষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার’ জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাফওয়ান জারিফ

সুমনকুমার দাশের হাতে তুলে দেওয়া হলো সাহিত্য পুরস্কারের ক্রেস্ট-

  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
  • 190 Time View

সুমনকুমার দাশের হাতে তুলে দেওয়া হলো
সাহিত্য পুরস্কারের ক্রেস্ট-

নিজস্ব প্রতিবেদক

 

চাঁদপুরের সাহিত্য মঞ্চ ‘সওগাত’ পত্রিকার সম্পাদকের নামে মর্যাদাপূর্ণ ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ নিয়মিতভাবে দিয়ে আসছে। ২০২৩ সালে প্রবন্ধ ও গবেষণা সাহিত্যে লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ এ পুরস্কারে ভূষিত হন। তবে তিনি ব্যক্তিগত ব্যস্ততায় তখন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ওই পুরস্কারই গতকাল বৃহস্পতিবার সিলেটে চাঁদপুরের বিশিষ্ট সাহিত্যিকেরা তাঁর হাতে তুলে দেন।
আয়োজকেরা জানান, চাঁদপুরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনের ৪০ জন প্রতিনিধি গতকাল বৃহস্পতিবার সিলেটে ভ্রমণে আসেন। এ সময় রাত সাড়ে নয়টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকার গ্রন্থবিপণি বাতিঘরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁরা সুমনকুমার দাশের হাতে পুরস্কারের ক্রেস্ট, শংসাপত্র, উত্তরীয়, বইসহ যাবতীয় উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সাহিত্য একাডেমি চাঁদপুরের সহসভাপতি আবদুল্লাহিল কাফী, মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান ও মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়ন, কবি ও সংগঠক মোখলেছুর রহমান ভূঁইয়া, সাহিত্য মঞ্চ চাঁদপুরের সাধারণ সম্পাদক সাদ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও কবি পুলিন রায়, শিল্পী ইকবাল সাঁই ও লিংকন দাশ, সাংবাদিক মিঠু দাস জয় ও বাপ্পা মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us