1. admin@dailybdfreepress.com : admin :
March 2, 2026, 4:27 am
Title :
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী -এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির ছাতকের হাবিব উল্লাহ তালুকদারের সংক্ষিপ্ত জীবনী ‘টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল মেরাজ নবীজীবনের যুগান্তকারী অধ্যায় পবিত্র শবে মেরাজ আজ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস

কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির

  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
  • 192 Time View

কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির

অনলাইন ডেস্ক

 

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।’

শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, এ নিয়ে বিএনপি কী ভাবছে- এমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, ‘মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্থ করছে না। এসব নিয়ে আমাদের দলের প্রতিনিধি দল কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। করণীয় কী তাও বলে এসেছেন। লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরীর জন্য করণীয়ও বলে এসেছেন।’

পিআর ও গণভোট নিয়ে জনগণ চিন্তা করবে মন্তব্য করে হুমায়ূন কবির বলেন, ‘মানুষ আগ্রহ নিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারা মনে করছে ১৭ বছর পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। তারা ভোট দিতে চায়।’

আগামী কিছুদিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন। তাই কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন।’

মাজার জিয়ারতকালে তাঁর সাথে ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

এর আগে দুপুরে হুমায়ূন কবির সিলেট ফিরলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা দেন।

বিডি প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us