1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 8:37 pm
Title :
প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী একটি দেশকে সুবিধা দিতে চিকিৎসাব্যবস্থা ধ্বং স করেছিল ফ্যাসিবাদী সরকার : প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ভাষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার’ জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাফওয়ান জারিফ

সিলেট বারুতখানায় নিউ স্মার্ট কাট সেলুনের শুভ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 184 Time View

সজল আহমেদ

সিলেট শহরের বারুতখানায় আধুনিক সৌন্দর্যসেবার নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে নিউ স্মার্ট কাট সেলুন। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে মালিক মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে সেলুনটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

শীততাপ নিয়ন্ত্রিত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে গড়ে তোলা এই সেলুনে আধুনিক সাজসজ্জা এবং দক্ষ হাতের স্পর্শে সৌন্দর্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তা মনাফের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান উদ্বোধনের পর থেকেই এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব মসজিদের ইমাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাহিদ আহমদ সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

 

সেলুনের মালিক মনাফ বলেন, গ্রাহকদের জন্য আরামদায়ক, আধুনিক ও নির্ভরযোগ্য সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এখানে আমরা মান ও আন্তরিকতার সমন্বয়ে সেবা দিতে বদ্ধপরিকর।

 

অতিথিরা তাদের বক্তব্যে তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় বলে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, এই সেলুনটি এলাকায় সৌন্দর্যসেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে।

 

সৌন্দর্য, সেবা ও আধুনিকতার সমন্বয়ে গড়ে ওঠা নিউ স্মার্ট কাট সেলুন নিঃসন্দেহে বারুতখানার সৌন্দর্যচর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us