1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 9:00 am
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শাবি ছাত্রীসংস্থার উদ্যোগে তিনটি হলে ওয়েট মাপার মেশিন বিতরণ

  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫
  • 138 Time View

শাবি ছাত্রীসংস্থার উদ্যোগে তিনটি হলে ওয়েট মাপার মেশিন বিতরণ

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল ও সাবহলে ‘ওয়েট মাপার মেশিন’ বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সভানেত্রী আমিনা বেগম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ফাতিমা তুজ জাহরা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, আয়েশা সিদ্দিকা হল ও সাবহলে (আমীর কমপ্লেক্স, সামাদ কমপ্লেক্স) ২টি করে ওয়েট মাপার মেশিন বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে শাবি শাখা সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজ আমরা ছাত্রীসংস্থার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ওজন মাপার মেশিন বিতরণ করেছি। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে, নিয়মিত নিজের ওজন ও শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ করে সুস্থ জীবনযাপন করে। আমাদের বিশ্বাস সুস্থ দেহেই গড়ে ওঠে সৎ, জ্ঞানী ও নৈতিক শিক্ষার্থী সমাজ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us