1. admin@dailybdfreepress.com : admin :
July 15, 2026, 9:03 am
Title :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে ধ র্ষ ণ : সাইফুরের মৃ ত্যু দ ন্ড, তিনজনের যা ব জ্জী ব ন যে কারণে সম্পদ উপার্জন ও ব্যয়ে সতর্কতা জরুরি পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃ ত্যু বেড়ে ৫৪ বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ

  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫
  • 166 Time View

সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ফরিদ আহমেদকে সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের আদেশ জারি করা হয়।

প্রফেসর মো. ফরিদ আহমেদ ১৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তাঁর জন্ম ১৯৬৭ সালের ২৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। পিতা হাজী মনেহর আলী।

১৯৯৩ সালের ২৪ নভেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯৮ সালের এপ্রিলে এমসি কলেজে যোগ দেন। পরবর্তীতে তিনি মৌলভীবাজার সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ সালের জুলাইয়ে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে যোগ দেন। এক বছর পর, ২০০৬ সালের জুনে আবারও এমসি কলেজে ফেরেন। ২০১০ সালের অক্টোবরে সুনামগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব নেন।

২০১১ সালে আবার এমসি কলেজে যোগ দিয়ে ২০২০ সালে প্রফেসর হিসেবে পদন্নোতি পান এবং বর্তমানে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us