1. admin@dailybdfreepress.com : admin :
March 2, 2026, 5:20 am
Title :
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী -এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির ছাতকের হাবিব উল্লাহ তালুকদারের সংক্ষিপ্ত জীবনী ‘টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল মেরাজ নবীজীবনের যুগান্তকারী অধ্যায় পবিত্র শবে মেরাজ আজ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস

সিলেটে দেড় কোটি টাকার চো রা ই প ণ্য ধ র লো বিজিবি

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 135 Time View

সিলেটে দেড় কোটি টাকার চো রা ই প ণ্য ধ র লো বিজিবি

নিজস্ব প্রতিবেদক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়।

 

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।

 

 

অভিযানে অংশগ্রহণকারী বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত সকল মালামাল ও যানবাহন প্রযোজ্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us